রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কথা কাটাকাটির জের ধরে সহকর্মীর গুলিতে গুরুতর আহত আনোয়ার (২৪) নামে এক কনস্টেবল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় সাজেক থানার বাঘাইহাট ফাঁড়িতে আহত এ কনস্টেবল চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন।
আহত কনস্টেবলকে প্রথমে খাগড়াছড়ির দিঘিনালা সেনা জোনে এনে চিকিৎসা দেওয়া হয়। পরে হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
পুলিশ জানায়, সকালে আনোয়ার ও কনস্টেবল মুক্তাদিরের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তাদির ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা রাইফেল দিয়ে আনোয়ারকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করেন। গুলিগুলো শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়েছে। এর মধ্যে একটি তার নিচপেটে বিদ্ধ হয়। তবে কি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে তা জানা যায়নি। ঘটনার পরপরই মুক্তাদিরকে আটক করা হয়।
দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটো ও রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]চট্টগ্রাম, ৫ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]
শ্রেণীহীন
সহকর্মীর গুলিতে আহত পুলিশ সদস্যের মৃত্যু