ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিদ্যুতের মূল্য গড়ে ৬ দশমিক ০৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ডিপিডিসির পক্ষে ২৩ দশমিক ৫০ শতাংশ মূল্য বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি এ সুপারিশ করে।
বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাওরানবাজারে টিসিবি ভবনে বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের মূল্য বাড়ানো নিয়ে আয়োজিত গণশুনানিত এ সুপারিশ করা হয়। ডিপিডিসিরি প্রস্তাবের ওপর শুনানি শেষে দুপুর আড়াইটায় ডেসকোর প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন ও মো. মাকসুদুল হক শুনানি গ্রহণ করছেন। শুনানিতে সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা, ব্যবসায়ী, ভোক্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]