[b]সাতক্ষীরা:[/b] বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্যদিয়ে সাতক্ষীরার ২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সাতক্ষীরা-২ সদর আসনের আগরদাঁড়ি ও শিবপুর ইউনিয়নের ৪টি কেন্দ্রে কোন ভোট পড়েনি।
এসব ভোট কেন্দ্রে কোন প্রার্থীর এজেন্টও নেই। কেন্দ্রগুলো হলো-আগরদাঁড়ি কামিল মাদ্রাসা, আগড়দাড়ি মহিলা মাদ্রাসা, গদাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা গেছে, সেখানে কোন প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিল না। এই কেন্দ্রটি সব চেয়ে ঝুকিপূর্ন হওয়ায় সেখানে মোতায়েন ছিল পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী।
পাশ্ববর্তী গোদাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে এইক দৃশ্য।
গোদাঘাটা ভোট কেন্দ্রে ভোটার ১৮৮৫ জন ও শিয়ালডাঙ্গা ভোট কেন্দ্রে ভোটার সংসখ্যা ২৩৬৭ জন। কোন ভোটার ভোট দিতে যায়নি বলে জানান সেখানকার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার এ প্রতিনিধিকে জানান।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দাবি করেছেন, ১৫ থেকে ২০ ভাগ ভোটার ভোট দিতে পারে।
এদিকে সাতক্ষীরা-২ সদর আসনের কাশেমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আজ দুপুর দেড়টার টার দিকে নির্বাহী ম্যাজিস্টেট পিন্টু ব্যাপারীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে গেলে ওই কেন্দ্রের সামনে ৪ টি ককটেল বিস্ফোরন ঘটনায় দৃর্বৃত্তরা। পরে সেখানে টহলরত বিজিবি গিয়ে লাঠিলার্জ করে স্থানীয় লোকজনকে সরিয়ে দেয়।
বেলা ১২ টার দিকে সাতক্ষীরা-১ আসনের তালা উপজেলার ইসলামকাটি ভোট কেন্দ্রে ভোটারদের বহনকারী একটি ভ্যানে হামলা চালায় জামায়াত-শিবির। হামলায় ভ্যান চালক আব্দুর রশিদ আহত। পরে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ১৪ রাউন্ড গুলি বর্ষন করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে, সাতক্ষীরা শহরের তালতলা হাইস্কুল ভোট কেন্দ্রে বেলা সাড়ে ১১ টার দিকে ভোটদানে বাধাঁ দেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত নজিবুর রহমান টুটুল নামের এক বিএনপি কর্মীকে দুই মাসের সাজা দিয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা সদরের তালতলা ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজাউল ইসলাম এ সাজা প্রদান করেনে।
[b][font=Vrinda]টাইমনিউজবিডি/এসএমআর[/font][/b]





