[b]নয়াদিল্লি: [/b]ভারতে নিযুক্ত এক মার্কিন কূটনীতিক ওয়েন মে চলমান মাকির্ন- ভারত উত্তেজনার আগুনে আরেকটু ঘি ঢেলে দিলেন। তিনি অনলাইনে একটি ছবি পোস্ট করে মন্তব্য করেছেন, তাদের কুকুর ‘পাসো’ তাদের ভারতীয় মালির চেয়ে বড় এবং স্বাস্থ্যবান। এর কারণ, তাদের কুকুরটি ওই ভারতীয় মালির চেয়ে বেশি পুষ্টিকর খাবার পায়।
নিউ ইয়র্কে নিযুক্ত ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য করার প্রতিবাদে ভারত সরকার গত সপ্তাহে ওয়েন মেকে বহিস্কার করে।
শুধু ওয়েন নন আরেক মাকির্ন কূটনীতিক মার্কিন দূতাবাসের লিয়াজোঁ অফিসার আলিসিয়া একটি আলোচনায় বলেন, ভারতীয়রা কচুঘেচু খায় অথচ তারা সহিংসতা ও ধর্ষণের আসল হোতা। এই নিরামিষভোজীরাই ধর্ষণে জড়িত, (পশ্চিমা) মাংসভোজীরা নয়।
ভারতে অবস্থানকালেই ফেসবুকে তারা এসব মন্তব্য করেন।
এছাড়া একটি সাক্ষাৎকারে ওয়েন মে ভারতের পানি ও বায়ু দূষণ, ট্রাফিক অব্যবস্থাপনা, রোগব্যাধির প্রকোপ ও জনসংখ্যার চাপের সমালোচনা করেন।
ওয়েন মে ভারতের মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে কাজ করতেন।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, এসব মন্তব্যের সাথে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নেই।