কক্সবাজারে রামুতে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এসময় রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিল্টনসহ ৪ পুলিশ আহত হয়েছে।
রোববার রাত ৯টার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্লে রাজু নাহা জানিয়েছে, রোববার রাতে রামু থানা পুলিশের টহল দলের ব্যবহৃত একটি অটোরিক্সা সিএনজি ডাকাতদলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়িটি গতিরোধ করে। সিএনজি গাড়ির ভেতর পুলিশ ও আনসার সদস্যদের দেখে ডাকাতদল হতভম্ব হয়ে পড়ে।
ওই সময় পুলিশ ডাকাতদলকে ধরার চেষ্টা করলে ডাকাত দল পুলিশের উপর হামলা চালায়। এসময় দু'পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক ডাকাত নিহত হয় এবং রামু থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিল্টনসহ চার পুলিশ সদস্য আহত হয়।
আহত অন্য পুলিশ সদস্যরা হলো, কনস্টেবল সুমন চৌধুরী, রুপায়ন বড়ুয়া ও আনসার মো. নান্টু মিয়া।
এদের মধ্যে গুরুত্বর আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিল্টনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে রামু উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ডাকাতদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পরপরই রামু থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
রামুতে বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ৪
কক্সবাজারে রামুতে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এসময় রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিল্টনসহ ৪ পুলিশ আহত হয়েছে। রোববার রাত ৯টার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে





