ত্রিমুখী সংঘর্ষে গুলিতে দু’চোখ হারানো সিরাজগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী মেরিনা মেরির খোঁজ-খবর নিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোবাইল ফোনে তিনি মেরির পারিবারিক ও শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় তাকে ধৈর্য্য ধরতে বলেন তিনি।
মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মেরিনা মেরি বলেন, বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার আমাকে ফোন করেছেন। তিনি আমাকে অনেক দোয়া করেছেন। স্যার আমার জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছিলেন। তার মতো একজন জাতীয় নেতা আমার মতো একজন তৃনমূলের নির্যাতিত কর্মীর খোঁজ নিয়েছেন, এতে আমি অত্যন্ত খুশি।
প্রসঙ্গত ২০১৮ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগ-পুলিশ-বিএনপির ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় জেলা বিএনপি সভাপতি বেগম রুমানা মাহমুদসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দুচোখে গুলিবিদ্ধ হন মহিলা দল নেত্রী মেরিনা মেরি। এর পর থেকেই দুচোখের আলো নিভে যায় এই নেত্রীর।
এএস





