নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।
রোববার দুপুর আনুমানিক পৌনে ১২টায় আনোয়ার হোসেন জানান, কিছুক্ষণের মধ্যেই তিনি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেবেন।
ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর