যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার কতদিন ক্ষমতা থাকবে, তা জনগণই ঠিক করবেন আর বিষয়টি আল্লাহ-ই ভালো জানেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার কালনঘাটে মধুমতি নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরির্দশনের সময় মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ২শ’ ৪৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে মধুমতি নদীর কালনা পয়েন্টে চার লেন বিশিষ্ট সেতু নির্মাণ করা হবে।
এই সরকারের আমলে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রথম কাজ কালনা সেতু নির্মাণ।  এ সেতু ঢাকা-বেনাপোল সরাসরি যোগাযোগ সহজ করবে।