কারামুক্ত বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, এই সরকার ফ্যাসিস্ট সরকার। এ সরকার আর মাত্র কয়েক মাস টিকবে।
তিনি আরও বলেন, অন্যায়ভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে। যতই মিথ্যা মামলা ও হত্যা করা হোক বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না।
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগেটে অনুষ্ঠিত পথ সভায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ সব কথা বলেন।
এর আগে তিনি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
সকাল ১১টা ২০ মিনিটে প্রথমে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং পরে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন কারাগার থেকে বের হয়ে আসেন।
কারাগেটে এ সময় বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা সদ্য কারামুক্ত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। এটা অবৈধ সরকার।
তিনি আরও বলেন, সরকার মধ্যবর্তী নির্বাচন না দিলে দেশে গণবিস্ফোরণ হবে। সেটা কারও জন্যই ভালো হবে না।
রাজধানীর বাংলামোটর এলাকায় গাড়ি পোড়ানো ও পুলিশ হত্যা মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এবং রমনা থানায় গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আটক করা হয়।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ২৬ জানুয়ারি বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান।
[b]গাজীপুর, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
সরকার আর মাত্র কয়েক মাস টিকবে: ব্যারিস্টার রফিকুল
কারামুক্ত বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, এই সরকার ফ্যাসিস্ট সরকার। এ সরকার আর মাত্র কয়েক মাস টিকবে। তিনি আরও বলেন, অন্যায়ভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলের কমিটিতে
ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করা নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে নবগঠিত কমিটির ৮ সদস্যের মধ্যে ৬ জনই একযোগে পদত্যাগ করেছেন।
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।
ঢাকায় আসছেন ভারত-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়াও বিএনপি চেয়ারপার্সনের শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ঢাকায় আসছেন।
প্রেস সচিব বেগম খালেদা জিয়া আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার আলো ছিলেন
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে কঠিন সময়ে আশার আলো ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
















