বাংলাদেশ মাইনরিটি পার্টির (বামাপা) সাংগঠনিক সম্পাদক প্রবীর মিত্র বলেছেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলার সুফল ভোগ করে আওয়ামী লীগ। যেসব সহিংসতা ঘটেছে সেসব জায়গায় খোঁজ নিয়ে জানা গেছে সব জায়গায়তেই প্রায় শতকরা ৮৩ ভাগই সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের।’
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং তাদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, বড় বড় রাজনৈতিক দলে যেসব হিন্দু নেতা রয়েছেন তারা শুধু নিজের জন্য সুবিধা ভোগ করছেন। সাধারণ হিন্দুদের জন্য কিছুই করেননি।’
সাংবাদিকদের এক প্রশ্নে প্রবীর মিত্র বলেন, ‘স্বাধীনতার পর থেকে সংখ্যালঘুদের ওপর যেসব হামলা হয়েছে তার একটারও বিচার হয়নি। সব রাজনৈতিক দল সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে শুধু ফায়দা লুটেছে। কোনো সরকারের কাছেই সংখ্যালঘুরা নিরাপদ নয়।’
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা রয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘৪৮ জেলার ২৯৫টি গ্রাম ও শহরে সেনাবাহিনী মোতায়েন ছিল। তারপরও ১১৮টি উপসনালয় ও ৪০০’র অধিক দেবমূর্তী ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, নারীদের ধর্ষণসহ হত্যাযজ্ঞ চালিয়েছে দৃর্বত্তরা।’
তিনি সরকারের কাছে ছয় মাসের মধ্য সহিংসতার শিকারদের দ্রুত আর্থিকসহ সব ধরনের সহায়তা দেয়ার দাবি জানান।
সবশেষে মাইনরটি মন্ত্রণালয় এবং সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতা না করা হলে সংখ্যালঘুদের নিয়ে রাজপথে নামার ঘোষণা দেন নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পার্টির সহসভাপতি অমরেন্দ্র মল্লিক, প্রচার সম্পাদক অনিমেষ চক্রবর্তী, অর্থ সম্পাদক সঞ্জয় কুমার প্রমুখ।
[b]ঢাকা, ১লা ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
সংখ্যালঘু নির্যাতনের সুফল ভোগ করে আ.লীগ : বামাপা
বাংলাদেশ মাইনরিটি পার্টির (বামাপা) সাংগঠনিক সম্পাদক প্রবীর মিত্র বলেছেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলার সুফল ভোগ করে আওয়ামী লীগ। যেসব সহিংসতা ঘটেছে সেসব জায়গায় খোঁজ নিয়ে জানা গেছে সব জায়গায়তেই প্রায় শতকরা ৮৩ ভাগই সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের।’
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই।
রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে এবি পার্টির উদ্বেগ
পুলিশ ও কারা হেফাজতে এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ভারত মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ
ভারতে আদিবাসী জনগোষ্ঠী, দলিতসহ বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্যবিরোধী একটি কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বলপ্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
তারেক রহমানকেও আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
ওয়ান-ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে নিয়ে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট খারিজ
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
















