বিএনপি নেত্রী জামায়াতের আমীর হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ বিকেলে যশোরের  অভয়নগরস্থ নোয়াপাড়া হাইস্কুল মাঠে এক জনসভায় তিনি এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ হত্যাকারী ও নারী ধর্ষণকারী জামায়াতকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টি  করছেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সময় আটক হওয়া ১১ হাজার সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
বেগম জিয়া সব সময় মিথ্যা কথা বলেন-এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন তিনি মিথ্যা বলতে বলতে এখন নিজের জন্মতারিখ পর্যন্ত পাল্টিয়ে ফেলেছেন।
এমনকি জিয়াউর রহমানের জন্মদিন পর্যন্ত পাল্টিয়ে ফেলেছেন এমন মন্তব্য করে শেখ হাসিনা বেগম জিয়াকে রাজনীতির নামে মানুষ হত্যা ও জ্বালাও পোড়াও বন্ধেরও আহবান জানান।  
বেগম খালেদা জিয়া মেট্রিক পরীক্ষায় ফেল করেছেন এমন দাবি করে শেখ হাসিনা বলেন, আমরা ছেলেমেয়েদের পড়াশুনার পরিবেশ সৃষ্টি করেছি, তাদের হাতে ল্যাপটপ তুলে দিয়েছি। কিন্তু উনি স্কুলঘর জ্বালিয়ে দিয়েছেন।
বিএনপি ক্ষমতায় আসলেই দেশে লুটপাট ও দুর্নীতি বেড়ে যায় বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।