বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাযুদ্ধ চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এজন্য তিনি স্বাধীনতার ঘোষণাও দেননি।’
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এ কথা বলেন।
এ সময় খালেদা জিয়া দাবি করেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সম্প্রতি যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এসবের সঙ্গে সরকারের লোকজন জড়িত।
তিনি বলেন, ‘জাতিতে জাতিতে ধ্বংসাত্মক প্রতিযোগিতায় মানবজাতি আজ যখন ছিন্নভিন্ন, যখন মানুষ অহংকার, হিংসা আর গ্লানি নিয়ে মিশ্র জীবনযাপন করছে; তখন মহামতি গৌতম বুদ্ধের অহিংসা, মানবপ্রেম ও শান্তির বাণী বিশ্ববাসীকে দেখাতে পারে মহামিলনের পথ।’বুদ্ধ পূর্ণিমার সব আনুষ্ঠানিকতার সার্বিক সাফল্য কামনা করেন খালেদা জিয়া।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী প্রমুখ।
ওএফ





