গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ শিকদার কচিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রাজধানীর গুলশান এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়,দুপুর ২ টার দিকে কচি গুলশান-১ এর ডিসিসি মার্কেটের পাশে একটি দোকানে বসে ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলার ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে কচির শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।
পরে খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে নেতাকর্মীরা কচিকে উদ্ধার করে গুলশান-১ এর কেয়ার মেডিকেলে ভর্তি করেন।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]