গণতন্ত্র বকেয়া রেখে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব নয় এমন মন্তব্য করে মঈন খান বলেন, ‘আমি মনে করি দেশে উন্নয়নের মূলধারা গণতন্ত্র।
এটা বাদ দিয়ে দেশের সাধারণ মানুষের উন্নতি সম্ভব নয়, ’এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে 'স্বাধীনতা ফোরাম' আয়োজিত জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বাষির্কী উপলেক্ষ ‘শহীদ জিয়া-রাজনীতি এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, নিজের মতো করেই স্বাধীনতার ইতিহাস রচনা করেছে আ. লীগ সরকার। ‘ইতিহাস লেখা ইতিহাসবীদের কাজ কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করেছেন বর্তমান সরকার।’
বর্তমান সরকারের সমালোচনা করে মঈন খান বলেন, ‘প্রধানমন্ত্রী কথায় কথায় নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে, কিন্তু স্বাধীনতার অবদান নিয়ে আলোচনা করলেই বুঝা যাবে যে তাদের অবদান কত এবং স্বাধীনতার মূলনায়ক জিয়াউর রহমানের অবদান ছিলো কতটুকু?’
সংগঠনের সভাপতি আবু নাসের মুহম্মদ রহমতুল্লাহের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক ইউসুফ হায়দার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, আবুল কালাম আজাদ প্রমুখ।
এমএ





