সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ হচ্ছে না। সংগঠনটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যেহেতু মূল দল বিএনপি ৫ জানুয়ারি রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তাই ২ জানুয়ারি শুক্রবার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দীতে ছাত্রদলের ছাত্র সমাবেশ হবে না।
তবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হবে। শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল ও ফাতিহা পাঠ করা হবে বলেও জানান তিনি।
জেএ





