রাজধানীর পুরান ঢাকার বনগ্রাম এলাকা থেকে মহানগর যুবদলের (দক্ষিণ) সহ-সভাপতি শরীফ হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় শরীফকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো: ইফতেখারুজ্জামান জানান, ওয়ারী থানা পুলিশ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শরীফকে আটক করে।

যুবদল নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

এমকে