সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় শুরু হয়।

মতবিনিময়ে যায়যায়দিন সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) আহ্বায়ক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক ও এনইসির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা অংশ নেন।

এছাড়া দৈনিক ইত্তেফাক, নিউনেশন, মানবকণ্ঠ, কালবেলা, খবরের কাগজ, আজকের পত্রিকা, সময়ের আলো, বাণিজ্য প্রতিদিন, ঢাকা মেইল, ডেইলি ইভিনিং নিউজ, দৈনিক এদিন, ভোরের ডাকসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা মতবিনিময়ে উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং এমপি শফিকুল ইসলাম মাসুদ।

এস