৬৬ ঐতিহাসিক ছয় দফা দিবস নিয়ে আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সাহস ও দৃঢ়তার জন্য সারা দেশের মানুষের কাছে ছয় দফার গুরুত্ব তুলে ধরা সম্ভব হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আশরাফ বলেন,“ছয় দফাকে বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধু সারা বাংলা দেশে প্রত্যেকটি জেলায় জেলায় সমাবেশ করেছেন। সকল মানুষের কাছে ৬ দফার গুরুত্ব তুলে ধরেছেন। আর এর জন্য জনসভা করার সাথে সাথে তাকে গ্রেফতার করা হতো।এর মধ্য দিয়ে ছয় দফার গুরুত্ব সারা দেশের মানুষের কাছে তুলে ধরেছেন শুধু মাত্র তার সাহস ও দৃঢ়তার জন্য।বঙ্গবন্ধুর সাহস ও দৃঢ়তার সাথে অন্য কারো তুলনা হয় না।”

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এ্যাডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

এমআইএস