আওয়ামীন লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের ভোট দিয়ে কোনো লাভ হবে না। তাদের সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হবে না বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।
বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শ্যামল কান্তি বোসের সমাবেশে তিনি এ কথা বলেন।
ফারুক খান বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়া অন্য যারা নির্বাচিত হবেন তারা সরকারের কাছে এসে কোনো কথা বলতে পারবে না। এ জন্য এলাকার উন্নয়নের স্বার্থে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
১৯ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
[b]ঢাক, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]