বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান আন্দোলনের অংশ হিসেবেই ২০ দলীয় জোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে।

আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এ জরুরি বৈঠকে অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যা সাতটা ২০ মিনিটের দিকে শুরু হয়ে এ বৈঠক চলে প্রায় রাত সোয়া আটটা পর্যন্ত।

ফখরুল ইসলাম বলেন,ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি)মাধ্যমে আমরা জনগণের কাছে আরো চলে যেতে চাই। এ নির্বাচনে নির্বাচন কমিশনের ওপর হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নেতা।মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবি