নত্রকোনায় হাওরে ট্রলার ডুবিতে নিহতদের পরিবারকে সহমর্মিতা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নেত্রকোনার হাওরে মর্মান্তিক ট্রলারডুবিতে ময়মনসিংহ এর একটি মাদরাসার নিহত শিক্ষক-শিক্ষার্থীদের পরিবার সমুহের সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

পরিবারের সদস্যদের সহমর্মিতা জানাতে তিনি ঢাকা থেকে ময়মনসিংহ ছুটে যান। নৌকা ডুবিতে যারা নিহত হয়েছেন তাদের শাহাদাত কবুলিয়াত এবং পরিবারের সদস্যদের ক্সধর্য ধারণের তৌফিক কামনা করে মহান রবের নিকট দোয়া করেন। তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, নিহত আলেমদের শিশু সন্তানদের আদর করেন, তাদের সার্বিক খোঁজ নেন এবং ক্সধর্য ধারণের পরামর্শ দেন। মাদরাসার সাথে সংশ্লিষ্ট নিহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ করে আমীরে জামায়াত বলেন, পবিত্র কোরআন হেফজ করা ও শিক্ষাদানের সাথে যুক্ত থাকা অবস্থায় তারা মহান রবের ডাকে সাড়া দিয়ে ফিরে গেলেন। মহান আল্লাহ আখিরাতে তাদের নাজাত দিন।

নিহতদের প্রত্যেক পরিবারকে আমীরে জামায়াত আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখা জামায়াতের আমীর জনাব আব্দুল করীম এবং ময়মনসিংহ মহানগরী শাখার আমীর জনাব কামরুল আহসান ইমরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। আমীরে জামায়াত পরিবারের সদস্য ও নেতৃবৃন্দকে সাথে নিয়ে নিহত শিক্ষক-শিক্ষার্থীদের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য গত ৫ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুরের রাজালীকান্দা হাওরে ভ্রমণে গিয়ে ট্রলারডুবিতে ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মাকসুদা সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ১৮ জন শিক্ষক-শিক্ষার্থী নিহত হয়েছেন।

এএস