ইরান ও ইরাক সীমান্তবর্তী এলাকায় গত ১২ নভেম্বর রাতে ভয়াবহ ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে প্রায় চার শতাধিক লোক নিহত এবং ছয় শতাধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
আজ ১৪ (নভেম্বর) প্রদত্ত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
আমীরে জামায়াতে বিবৃতিতে বলেন, “ইরান ও ইরাক সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে জানমালের যে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমরা বাংলাদেশের জনগণও তাদের মত গভীরভাবে শোকাহত।
আমরা আশা করি ইরান ও ইরাক সরকার তাদের জনগণের জানমালের এ বিরাট ক্ষয়ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ভূমিকম্পে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও ইরান এবং ইরাক সরকার, জনগণ ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, মহান আল্লাহ তাদের এ শোক কাটিয়ে উঠার তাওফিক দান করুন।
এএস





