রংপুর জেলা ছাত্রলীগের সদস্য পদ থেকে ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমেদকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমনটি করা হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার জেলা শাখা ছাত্রলীগের সভাপতি ধনজিৎ ঘোষ তাপস ও সাধারণ সম্পাদক ফকরুল হাসান লিউ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় গত ১৪ মে রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে ছাত্রলীগের জেলা কমিটির সভায় ১৭ মে তাকে রংপুর জেলা ছাত্রলীগের সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জাবেদ আহমেদকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আবেদন করা হলে আবেদনটি গ্রহণ করে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের নির্দেশ দেয় কেন্দ্রিয় সংসদ। নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
ছাত্রলীগ নেতা জাবেদ আহমেদ বহিষ্কার
রংপুর জেলা ছাত্রলীগের সদস্য পদ থেকে ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমেদকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমনটি করা হয় বলে জানা গেছে





