অনুষ্ঠানে হাফেজদের জন্য ‘মর্যাদার করিডর’ তৈরি করা হয়। এ সময় তাদের দাঁড়িয়ে শত শত মানুষ করতালি ও দোয়ার মাধ্যমে বরণ করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া মায়েরা মাথায় বিশেষ ধরনের মুকুট পরেন, যেখানে লেখা ছিল ‘প্রথম হাজার হাফেজ’। যা এই ঐতিহাসিক সংখ্যাকে স্মরণীয় করে রাখে।

সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেম ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন হাফেজদের অভিভাবক, স্বজন ও অন্যান্যরা। হাফেজদের বুকে জড়িয়ে অশ্রুসিক্ত চোখে নিজেদের অনুভূতি ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবকরা।

হিফজের পর এ ধরনের সম্মাননা অনুষ্ঠানে নিজ সন্তানকে অংশ নিতে দেখে মায়েরা খুবই আনন্দিত। কারণ কোরআন হিফজের মাধ্যমে সন্তানরা সুষ্ঠুভাবে বেড়ে ওঠে। তাই সব মায়ের আশা থাকে, তার সন্তান কোরআনে হাফেজদের একজন হবে।

এমএম