Up next
বৈধ দোকানে সিটি কর্পোরেশনের আ’গু’ন; ক্ষতি অর্ধকোটি | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ পিএম
🔴Live: মিরপুরে উচ্ছেদ অভিযানে সৃষ্ট পরিস্থিতি পরিদর্শনে জামায়াত আমীর | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ পিএম
আমরা নির্বাচিত হলে আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে: দেলাওয়ার হোসেন | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
রাড্ডাস্থ স্বাস্থ্যকেন্দ্রে হামলায় বর্তমান সরকারের গডফাদাররা জড়িত: জামায়াত আমির | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
🔴Live: শ্রমিক পরিবারের কৃতী সন্তানদের অদম্য মেধাবী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা ১২ উপদেষ্টার
সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে অব্যাহত হয়রানি, অনলাইনে কুরুচিপূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যমূলক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টা। তারা এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ভয়ভীতি, মিথ্যা তথ্য ও হামলার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সূচিত পরিবর্তনের অঙ্গীকার নস্যাৎ করা যাবে না।
কেমন আছেন ড. ইউনূস, জানালেন তাঁর সফরসঙ্গী
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে এক ব্যক্তির হট্টগোল ও অসৌজন্যমূলক আচরণের পর তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন সফরসঙ্গী লামিয়া মোর্শেদ। তিনি জানিয়েছেন, ড. ইউনূস পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক আছেন। ওই ঘটনার কোনো প্রভাব তার ওপর পড়েনি।
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় সরকারের তীব্র নিন্দা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিরোধীদলীয় নেতা ড. ইউনূসের ওপর হামলা ফ্যাসিস্ট হাসিনারই তৈরী!
যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়া পরাজিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে তার অনুসারীদের উসকানি দিচ্ছেন। ড. ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের অপকর্মের দায় সরাসরি শেখ হাসিনার ওপরই বর্তায়।
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি বৃত্তির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ফুলব্রাইট কর্মসূচির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
৮২.২ শতাংশ তরুণ গণমাধ্যমকর্মী তথ্য সাক্ষরতার প্রশিক্ষণ পাননি: গবেষণা
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ।
গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে : মঞ্জু
গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭।
নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা
দেশের বাজারে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার।
বাংলাদেশ-স্পেন বৈঠক: দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে আশাবাদী ঢাকা
স্পেনের পররাষ্ট্র এবং বিদেশ বিষয়ক মন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিয়োর সঙ্গে দ্বিপক্ষী বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। স্থানীয় সময় বুধবার (২ (২৮ অক্টোবর) স্পেনের মাদ্রিদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।















