Up next
বৈধ দোকানে সিটি কর্পোরেশনের আ’গু’ন; ক্ষতি অর্ধকোটি | Time News Live
৫ দিন আগে
🔴Live: মিরপুরে উচ্ছেদ অভিযানে সৃষ্ট পরিস্থিতি পরিদর্শনে জামায়াত আমীর | Time News Live
৫ দিন আগে
আমরা নির্বাচিত হলে আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে: দেলাওয়ার হোসেন | Time News Live
৬ দিন আগে
রাড্ডাস্থ স্বাস্থ্যকেন্দ্রে হামলায় বর্তমান সরকারের গডফাদাররা জড়িত: জামায়াত আমির | Time News Live
৬ দিন আগে
🔴Live: শ্রমিক পরিবারের কৃতী সন্তানদের অদম্য মেধাবী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি
৬ দিন আগে
সর্বশেষ সংবাদ
‘ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে বাড়ছে শয্যা, রোগী না নিলে ব্যবস্থা’
দেশে ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৩০০ শয্যা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ঢাকায় অতি সক্রিয় দীনেশ ত্রিবেদী
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক যখন এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে ঢাকায় ভারতীয় নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে অতিমাত্রায় সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। কূটনীতিক হিসেবে দায়িত্ব নিয়ে ঢাকায় আসার পর এই প্রবীণ রাজনীতিবিদ নজিরবিহীন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। অতীতে ঢাকায় কর্মরত কোনো কূটনীতিককে এমন দৌড়ঝাঁপ করতে দেখা যায়নি।
নতুন ঋণচুক্তি সই, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাবে বাংলাদেশ
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে নতুন একটি ঋণচুক্তি সই করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। চুক্তি অনুযায়ী, রোপণ মৌসুমে কৃষকদের জন্য সার সহজলভ্য করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে সংস্থাটি। বর্তমান বাজারদরে এ অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা।
কেরানীগঞ্জে সজীব ব্যাপারীর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জমি দখল-হয়রানির অভিযোগ
কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল, প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে সজীব ব্যাপারীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতাসীন দলের একাধিক নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এলাকায় নিজের প্রভাববলয় তৈরি করেন তিনি। এখন রাজনৈতিক পটপরিবর্তনের পরও নতুন রাজনৈতিক পরিচয়ের আড়ালে সেই প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে
কোথাও যদি নির্ধারিত দামে এলপিজি পাওয়া না যায়, তাহলে গণমাধ্যম জনস্বার্থে বিষয়টি তুলে ধরবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। দেশটির এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো বলেছেন, সোমবার (৫ অক্টোবর) বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক হাব লাগোসে একটি রুটিন মিশনে ছিল। সে সময় দেশটির অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় এটি বিধ্বস্ত হয়।






