মিরপুরের ইসিবি এলাকা থেকে সোমবার (২০ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন পল্লবী থানার ওসি হাসান বাসির।

তিনি বলেছেন, সাহেদের বিরুদ্ধে ‘সিআর মামলার’ একটি ওয়ারেন্ট রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে খবর দেয়।

ওসি বলেন, "আমরা তাকে আনতে যাচ্ছি, তাকে হাতে পেলে বিস্তারিত বলতে পারব।"

চব্বিশের গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় ৪ সেপ্টেম্বর তিনি জামিনে জেল থেকে ছাড়া পেয়েছিলেন।

প্রতারণা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ সাহেদের বিরুদ্ধে ৩৫টি মামলা চলমান ছিল; যার সব কটিতেই পর্যায়ক্রমে জামিন পাওয়ায় প্রায় চার বছর পর জেল থেকে মুক্তি মেলে তার।

পুলিশ সূত্রে জানা গেছে, সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পল্লবী থানা পুলিশের অনুরোধে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে, ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মোহাম্মদ সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র‌্যাবের অভিযানে ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে। ওই ঘটনার পর সাহেদ আত্মগোপনে চলে যান। পরে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এস