TimeNewsBD-Logo-H90

জীবনযাপন

লাল বেনারসিতে তটিনী মিনিমাল সাজেই ফুটে উঠলো রাজকীয় আভিজাত্য

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করছেন। লাল বেনারসিতে তার সাম্প্রতিক লুকটি অনুরাগীদের নজর কেড়েছে। টকটকে লাল শাড়ি, সোনালি অলংকার, স্নিগ্ধ মেকআপ আর স্বাভাবিক হাসিতে তিনি যেন তুলে ধরেছেন চিরায়ত বাঙালি নারীর সৌন্দর্যের এক আধুনিক রূপ। জমকালো আয়োজন ছাড়াই কীভাবে একটি সাজ রাজকীয় এবং পরিশীলিত হতে পারে, তার অনন্য উদাহরণ এই লুক।