রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি এলাকার শাহাবুদ্দিনের বড় ছেলে জলিল মিয়া (৩৯) ও তার ছোট ছেলে সালমান মিয়া (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আপন দুই ভাই। তারা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে দেশের মানুষকে জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ভিসা প্রতারণার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এস