মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ৫/৬ গ্যালারিতে সাজসজ্জার কাজ চলছিল।

তার অভিযোগ, এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে আব্দুল মালেকসহ উপস্থিত অন্যদের মারধর করেন।

তিনি আরো দাবি করেন, হামলায় আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য পপুলার মেডিকেলে নেওয়া হয়, যেখানে তার চিকিৎসা চলছে।

এমএম