বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৮৩৫ জনের মধ্যে ৭৩৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় আরও ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৭৪ জনের।
এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৫৩ জন।
এস