রোববার (২৩ ফেব্রুয়ারি) নয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এস জয়শঙ্কর বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন, আপনি প্রতিদিন অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করবেন আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইবেন, তা হতে পারে না।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ প্রতিদিন বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করে। কিন্তু আপনি প্রতিবেদনগুলো যদি দেখেন, অভিযোগগুলো একবারেই হাস্যকর। একদিকে আপনি সুসম্পর্ক চাইবেন, আবার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের সমস্যার জন্য ভারতকে দোষারোপ করবেন, তা হতে পারে না। বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়।
এমএম