গত বৃহস্পতিবার (৯ জুলাই) উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন ১৭৯ জন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তালিকায় ৫৩ নম্বরে ছিলেন মাইনুল হক। ওই দিনের তারিখ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে তার পদোন্নতি বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসরে যাওয়ার পরও পদোন্নতি পাওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সমালোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে তার পদোন্নতি বাতিল করা হলেও ওই দিনের তারিখ দেখানো হয়েছে।

এমএম