প্রতি ব্যাচে ভর্তি হয় ১৫ থেকে ২০ জন। জনপ্রতি চুক্তি ৫-৭ লাখ টাকা। বিগত ৭-৮ বছরে এভাবে শতাধিক ব্যক্তিকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। যার মাধ্যমে প্রায় ৫-৬ কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়েছে।
অভিনব এমন নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে সংশ্লিষ্ট নথিপত্রও তলব করা হয়েছে।
গত ৩ মার্চ এক চিঠিতে স্ত্রী, সন্তান, ভাই, বোন ও মায়ের এনআইডিসহ বিভিন্ন নথিপত্র তলব করা হয়। এরই মধ্যে কিছু নথিপত্র দুদকে পৌঁছেছে বলেও জানা গেছে।
দুদক সূত্র জানা যায়, ছানোয়ার হোসেন ঢাকার ধামরাইয়ে নিজের বাড়িতে স্থাপন করেছেন পুলিশ ট্রেনিং সেন্টার। নিয়োগ বিজ্ঞপ্তির এক মাস আগে আবেদনকারীদের ভর্তি করে তার ভাই স্কুল শিক্ষক আবদুল মান্নান ও নুরুল ইসলাম কোচিং বাণিজ্যের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেন। চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের থেকে নেওয়া হয় ৫ থেকে ৮ লাখ টাকা। নামমাত্র মূল্যে কারো কারো কাছ থেকে নেওয়া হয় জমিও।
এমএম