শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১০টায় হঠাৎ করে একটি লোক বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় আশপাশে সবাই তারাবি নামাজরত অবস্থায় ছিল। বোমা নিক্ষেপের পর কয়েকজন তা দেখতে পেয়ে চিৎকার করলে সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে দুটি স্কচটেপ ও কাপড় মোড়ানো রশি দিয়ে মোড়ানো প্লাস্টিকের বোতল উদ্ধার করে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, কে বা কারা এই পেট্রল বোমা নিক্ষেপ করেছে কিংবা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছে। সিসিটিভি ক্যামেরা যাচাই করে অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে।

এইচআর