প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরে মৌলভীবাজার জেলায় একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।’

সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

এ ছাড়া বিকেল পৌনে ৫টায় শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

চা–বাগান অধ্যুষিত মৌলভীবাজার সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভাকে ঘিরেও জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এনএইচ