বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।
এর আগে, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়।
অসুস্থতার কারণে চলমান সংসদের কোনো অধিবেশনে এখনো অংশ নিতে পারেননি ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।
এনএইচ