একাত্তর টেলিভিশন চ্যানেলের অপরাধ বিষয়ক সাংবাদিক এবং নারী অধিকারর্মী নাদিয়া শারমিনকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আর্ন্তজাতিক নারী সাহসিকতার (ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড – আইডব্লিউওসি) পুরস্কার দেয়া হবে।

আজ (বৃহস্পতিবার)ওয়াশিংটনে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হবে।ঢাকায় আমেরিকান সেন্টার থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে “আইডব্লিউওসি” বিশ্বের সেইসব অসাধারণ নারীদের সাহসিকতার জন্য পুরস্কৃত করে থাকে যারা নিজ নিজ সমাজকে বদলাতে বিশেষ ভূমিকা রাখছেন।

শারমিন দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে এই সম্মানজনক স্বীকৃতি লাভ করেছেন। সারা বিশ্বের আরো আটজন নেতৃস্থানীয় নারীর সাথে তাকে সম্মান জানানো হবে।

শারমিন ও অন্যান্য পুরস্কারপ্রাপ্ত নারীরা র্ফাস্ট লেডি মিশেল ওবামা ও যুক্তরাষ্ট্র সরকারের বিশিষ্ট ব্যক্তিদের সাথে দখো করবেন। 

“আইডব্লিউওসি” পুরস্কার অনুষ্ঠানের পর শারমিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের বিভিন্ন র্কমসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি যুক্তরাষ্ট্রের নারী সাংবাদিক ও অন্যান্য ক্ষেত্রের সফল নারী নেতাদের সাথেও দেখা করবেন।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া “৫৯তম কমিশন অফ দ্য স্ট্যাটাস অফ উইমেন” সম্মলনে সারা বিশ্বের নারী অধিকিার কর্মীদের সাথেও সাক্ষাৎ করবেন নাদিয়া শারমিন।

কেবি