রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের সব ধরনের সংবাদ কয়কটের ঘোষণা দিয়েছে জেলার সাংবাদিকগণ।
মঙ্গলবার রাজশাহী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
১১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহবায়ক রাজশাহী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি স ম সাজু। সদস্য সচিব রাজশাহী সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ। সদস্যরা হলেন- আবুল কালাম মুহম্মদ আজাদ,আসাদুজ্জামান,আজিজুল ইসলাম,ফরিদ আক্তার পরাগ,আবু সালেহ মো. ফাত্তাহ,জাবিদ অপু,সুমন হাসান,রফিকুল ইসলাম ও সাইফুল্লাহ সাইফ।
উপদেষ্টা হিসেবে রয়েছেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সহ-সভাপতি রেজাউল করিম রাজু ও অপর অংশের নির্বাহী সদস্য কাজী গিয়াস,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি হাসান মিল্লাত,রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী,রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিক। এছাড়া রাজশাহী থেকে প্রকাশিত সকল পত্রিকার সম্পাদক এই কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন।
সাংবাদিকদের ঘোষিত পাঁচ দফার মধ্যে রয়েছে,হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা,আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় ও ক্যামেরা ভাংচুর করায় ক্ষতিপূরণ,রামেক হাসাতাল কর্তৃক বিতর্কিত তদন্ত কমিটি বাতিল করে জেলা প্রশাসন ও বারের সদস্যদের সমন্বয়ে ৫ সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন,দায়িত্ব অবহেলার কারণে অবিলম্বে বোয়ালিয়া মডেল থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া ও মহানগর গোয়েন্দা পুলিশের ওসি জিয়াউর রহমানকে প্রত্যাহার করতে হবে।
[b]ঢাকা,২২ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)// জেএ[/b]
গণমাধ্যম
চিকিৎসকদের সংবাদ বয়কট
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের সব ধরনের সংবাদ কয়কটের ঘোষণা দিয়েছে জেলার সাংবাদিকগণ।





