তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় যমুনা নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক জাহাঙ্গীর আলম জনিকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক বৃহস্পতিবার এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। আবেদনের শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড আদেশ দেন।
‘এসএ টিভি গোয়েন্দা সংস্থা ও জুজুদের ভয়ে’ এ শিরোনামের সংবাদ প্রকাশ করায় এসএ টিভির সমন্বয়ক হাসান মঞ্জুর জনির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে রমনা থানায় মামলাটি করেন।
মগবাজারের যমুনা নিউজ টুয়েন্টিফোর ডটকমের কার্যালয় থেকে মঙ্গলবার জনিকে আটক করা হয়। বৃহস্পতিবার গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
জেএ





