বর্ণাঢ্য র্যালী, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্বববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দীকি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাকেদুল আরেফিন মাতিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন, সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. শামসুল আলম সরকার, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি কেবিএম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড.আমজাদ হোসেন প্রমুখ।
পরে ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিনস কমপ্লেক্সে এক আলোচনা সভায় মিলিত হয়।
রাবি প্রেস-ক্লাবের সভাপতি সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোত্তালিব হোসেন বাধনের সঞ্চালনায় ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব এমএ আজিজ, রাবি প্রেস-ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রেজাউল করিম রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. ফজলুল হক, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরজ্জামান কোরবান, আজিবুল হক পার্থ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের রাবি প্রতিনিধি নাছরুল ইসলাম নাবিল।
এরপর বিকাল ৩টায় প্রেসক্লাবের সাবেক সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। পরে সন্ধ্যা ৬ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি এক ঝাঁক মেধাবী, সম্ভাবনাময়ী, সৎ ও তরুণ সাংবাদিকদের নিয়ে পথ চলা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে দেশীয়- আর্ন্তজাতিক পরিমণ্ডলে অপরিসীম ভূমিকা পালন করেছে।
জেডআই





