মঙ্গলবার (৩ মার্চ) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত অন্য তিনজন হলেন, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ (কল্লোল) ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তক্রমে তাদের বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। এছাড়াও বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২ মার্চ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি ও সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরের ওপর হামলা করে যুবদল নেতা আনারুল ইসলাম আঙ্গুর, হাফিজ আল আসাদ (কল্লোল), বাবলুর রহমান, আব্দুর রহিমসহ ২৫-৩০ জন।

এস