রাজধানীর তুরাগ প্রেসক্লাবের ২০১৬-১৭ কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ জানুয়ারি দুপুর ১২টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়।
মো আবু তাহেরকে সভাপতি ও মো আশরাফ হোসেন (ডালী)কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো তারেকুজামান, সহ-সভাপতি মো নাঈম, যুগ্ম সম্পাদক মো জীবন চৌধুরী (মিন্টু), সাংগঠানিক সম্পাদক মো নূরুল আলম (মিন্টু), যুগ্ম সাংগঠানিক সম্পাদক আরিফুজ্জামান পিয়াস, আর্থ ও দপ্তর সম্পাদক মো ইলিয়াছ মোল্লা, সহ- আর্থ ও দপ্তর সম্পাদক মো হৃদয় খান।
প্রচার ও প্রকাশনা সম্পাদক মো শেখ ফ্রিদ শাওন, ধর্ম ও শিক্ষা সম্পাদক মো আনোয়ার হোসাইন (সোহেল), সাহিত্য সম্পাদক আলহাজ মোবারক হোসেন প্রাধানিয়া, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো শামিম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া ইসলাম (তমা), সারোয়ার হোসেন (সবুজ), মো রিপন মিয়া ও মো কামাল হোসেনকে কমিটির নির্বাহী সদস্য করা হয়। এর আগে প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো আবু তাহের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এসএইচ





