সাংবাদিক রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদোহিতার অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে।

দুই মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ সন্ধ্যা ৭টায় তিনি হাতিরঝিল থানায় ছিলেন।

রুহুল আমিন গাজী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি।

এদিকে আগামী ৩১ অক্টোবর বিএফইউজের নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। যেখানে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হয়েছেন রুহুল আমিন গাজী।

এএস