শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার অপূর্ব দুর্গাপুর পৌরসভার উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত তাজুল ইসলামের সহযোগী বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ।
এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে বাড়ির পাশের একটি দোকানের কাছে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কাছাকাছি এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধসংক্রান্ত বিষয় তুলে ধরতেন।
আলিফের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার যুবকের সংশ্লিষ্টতা তদন্ত করে দেখছে পুলিশ। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
এনএইচ
















