ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার জালিয়াতি চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটক ছাত্রের নাম মো. সুমন মিয়া। অপরজন ঢাকা ক্লাবের কর্মকর্তা শামীম।
প্রশাসন সূত্রে জানা গেছে, সুমন মিয়াকে মহসিন হলের ১০১২ নম্বর কক্ষ থেকে এবং শামীমকে আজিমপুরের নিউ পল্টনের ৮৩ নম্বর বাসা থেকে আটক করা হয়।
সুমন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, আটকরা ভর্তি জালিয়াত চক্রের সঙ্গে জড়িত। আটকের পর তাদের র্যা বের কাছে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে ঢাবি প্রশাসন মহসিন হলে গভীর রাতে অভিযান চালিয়ে ৬৪১ নম্বর কক্ষ থেকে সাব্বির নামে এক ছাত্রকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে।
সাব্বির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ইভিনিং এমবিএর শিক্ষার্থী।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





