রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাকে সমাবর্তনে আমন্ত্রণ জানান। পরে রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি এতে সম্মতি দিয়েছেন এবং সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার ব্যাপারে ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, এটি দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু।
তিনি শিক্ষা ও গবেষণার মান আরও বাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান রাষ্ট্রপতি।
এস











