জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাবএইডে নেওয়া হয়।
ন্যান্সির ভাই বলেন, তাঁর বোনকে সকাল নয়টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ডা. ফরহাদের তত্ত্বাবধানে আছেন এ সংগীতশিল্পী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন ন্যান্সি। গতকাল শনিবার রাত একটা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
গতকাল রাতেই তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়। আজ সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





