করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান ও তার স্ত্রীসহ পরিবারের ৬ সদস্য।

শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় দিলে শনিবার (২০ জুন) পজিটিভ রিপোর্ট আসে।

সাংবাদিক আবেদ খান, তার স্ত্রী, তাদের ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাতে সাংবাদিক আবেদ খান নিজেই বলেন, কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দিই। আজ জানতে পারলাম করোনা পজিটিভ।

তিনি আরও বলেন, তিন মাস বাসায় ছিলাম। অথচ আমি, আমার স্ত্রীসহ পরিবারের ৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। ভালো আছি। তবে শরীরে একটু একটু জ্বর আছে। সব নিয়মকানুন মেনেই বাসায় অবস্থান করছি। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এমবি