রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

তিনি জানান, হৃদরোগের চিকিৎসার জন্য ওই ব্যক্তি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাঁর এনজিওগ্রাম করার পাশাপাশি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হলে পরে তাঁকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১৪ মাস নতুন করে করোনা শনাক্তের কোনো খবর পাওয়া যায়নি। এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হলো।

বিশ্বব্যাপী ২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলেও ২০২০ সালে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের ৫ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন মারা যান সিলেটের চিকিৎসক ডা. মঈন উদ্দিন।

এরপর ধীরে ধীরে সিলেটজুড়ে সংক্রমণ বাড়তে থাকে। ২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সিলেটেও পরিস্থিতির অবনতি ঘটে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ওই সময় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে।

তবে ২০২১ সালের শেষদিকে ধীরে ধীরে সিলেটে করোনার প্রকোপ কমতে শুরু করে।

সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়।

বিভাগে করোনায় মোট মৃত্যুর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশের বেশি সিলেট জেলাতেই রেকর্ড হয়েছে।

এস